সুদানকে ৮১ মিলিয়ন সহায়তা দেবে মার্কিন যুক্তরাষ্ট্র

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণার পর বিরাজমান দুর্যোগ মোকাবেলায় সুদানকে ৮১ মিলিয়ন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও দুর্যোগ মোকাবেলায় সুদানকে মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দেন।

এক টুইট বার্তায় পম্পেও জানান, সুদানের শরণার্থীদের জন্য জরুরি নিরাপত্তা, প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষা, জরুরি খাদ্য ও বিশুদ্ধ পানি সরবরাহ, শিক্ষা, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা সেবা নিশ্চিত করতে এই অনুদান প্রদান করা হয়।

গত শুক্রবার ইসরায়েল ও সুদানের মধ্যে স্বাভাবিক সম্পর্কের ঘোষণা দেন যুক্তরাষ্টের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সম্পর্ক গড়ার বদলে সুদানের নাম সন্ত্রাসে সহযোগী দেশের তালিকা থেকে বাদ দেওয়া হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.