ঘণ্টায় ১৬ বার মিথ্যা বললেন ডোনাল্ড ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১ ঘণ্টায় ১৬টি মিথ্যা কথা বলেছেন।
সিবিএস নিউজের জনপ্রিয় ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রচারিত এক সাক্ষাৎকারে এমন দৃশ্য উঠে এসেছে।

রোববার সন্ধ্যায় ধারণ করা এ সাক্ষাৎকারটি প্রচার করা হয়।
সাক্ষাৎকার বিশ্লেষণ করে সিএনএন জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প ৬০ মিনিটের অনুষ্ঠানে ১৬টির বেশি মিথ্যা তথ্য দিয়েছেন।
সিক্সটি মিনিটস অনুষ্ঠানে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সসহ ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেন ও কমলা হ্যারিসের সাক্ষাৎকারও প্রচারিত হয়।

সিএনএন তাদের প্রতিবেদনে বলেছে, ২০ অক্টোবর সাক্ষাৎকারটি ধারণ করার সময় সিবিএস নিউজ ও তাদের জনপ্রিয় অনুষ্ঠান সিক্সটি মিনিটসকে পক্ষপাতদুষ্ট এবং অভদ্র বলে উল্লেখ করেন ট্রাম্প।
পরে সাক্ষাৎকার শেষ না করেই তিনি উঠে পড়েন।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.