অব্যাহত বিক্ষোভের মুখে ক্রমেই নড়বড়ে হচ্ছে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গদি।
শনিবারের পর ক্ষমতাসীন সরকারের দুর্নীতির বিরুদ্ধে রোববারও রাস্তায় নামেন কয়েক হাজার সাধারণ মানুষ।
তারা অবিলম্বে প্রধামনমন্ত্রীর পদ থেকে নেতানিয়াহুর পদত্যাগ দাবি করেন।
কয়েক মাসের ধারাবাহিকতায় দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে, রোববারও ২৫ অক্টোবর ইসরাইলের রাস্তায় নামেন দেশটির সাধারণ মানুষ।
তারা প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং ক্ষমতাসীন সরকারের মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে স্লোগান দেন। বিক্ষোভকারীদের দাবি, নিজের স্বার্থের জন্য দুর্নীতির আশ্রয় নিয়ে প্রধানমন্ত্রী একের পর এক অপকর্ম করে যাচ্ছেন।