শক্তিশালী টাইফুনের কবলে ভিয়েতনাম

ভিয়েতনামে আঘাত হেনেছে টাইফুন ‘মোলাভি’।
সেন্ট্রাল ভিয়েতনামে আঘাত হানা এ টাইফুনে কমপক্ষে দু’জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া উত্তাল সাগরে নৌকাডুবে ২৬ জেলে নিখোঁজের খবর পাওয়া গেছে।

এটিকেদ গত ২০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী টাইফুন আখ্যা দিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন।

ভিয়েতনামের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, বুধবার দক্ষিণ-মধ্য নাগাই প্রদেশের ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিবেগে আঘাত হানে টাইফুন। এর আগে সামুদ্রিক ঝড়টি বিন দিন প্রদেশে আঘাত হানলে ২৬ জেলে নিখোঁজ হন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.