এবার এরদোয়ানের অশ্লীল কার্টুন ছাপল ‘শার্লি এবদো’

এবার তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের আপত্তিকর কার্টুন প্রকাশ করেছে ফ্রান্সের বিতর্কিত ব্যাঙ্গাত্মক ম্যাগাজিন ‘শার্লি এবদো’।
এ ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছে আঙ্কারা।
বুধবার ২৮ অক্টোবর ম্যাগাজিনের প্রচ্ছদে এরদোয়ানের অশ্লীল কার্টুন ছাপানো হয়।
তুরস্ক বলছে, এটি সাংস্কৃতিক বর্ণবাদ এবং বিদ্বেষ ছড়ানোর ঘৃণ্য প্রচেষ্টা।

তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহীম কালিন টুইটারে জানান, ফরাসি ম্যাগাজিনে আমাদের প্রেসিডেন্টকে জড়িয়ে যে চিত্র প্রকাশ করা হয়েছে সেখানে কোন বিশ্বাস, পবিত্রতা এবং মূল্যবোধের প্রতি শ্রদ্ধা নেই, আমরা এর কঠোর প্রতিবাদ জানাচ্ছি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.