বিষাক্ত এক নগরী নয়াদিল্লি

বায়ুদূষণের মাত্রা বাড়ায় বিষাক্ত নগরীতে পরিণত হয়েছে নয়াদিল্লি।
শ্বাসকষ্টসহ চরম স্বাস্থ্যঝুঁকিতে নগরের বাসিন্দারা।
করোনার মধ্যে এই বায়ুদূষণ, বিপর্যস্ত করে তুলেছে ভারতকে।

কুয়াশা ও ধুলার মিশ্রণে ধোঁয়াশায় বিবর্ণ এখন নয়াদিল্লি।
সকালের নির্মল বাতাসের পরিবর্তে বিষাক্ত বায়ু। শ্বাসপ্রশ্বাসে যেন বিষ অনুভব করছেন বাসিন্দারা।

বাসিন্দারা জানান, ক’দিন আগেও পরিস্থিতি এত খারাপ ছিল না।
আসলে নাক দিয়ে কার্বন অনুভব করা যায়। বিশেষ করে সাইকেল চালানোর সময়।

বায়ুদূষণের কারণে শ্বাসকষ্টের পাশাপাশি নতুন করে বিভিন্ন স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হচ্ছেন স্থানীয়রা। বিশেষ করে করোনার এই সময়ে স্বাস্থ্যঝুঁকি আরও বেড়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.