দ্বিতীয় দফায় লকডাউন জারি করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ।
লকডাউন কমপক্ষে আগামী নভেম্বরের শেষ পর্যন্ত জারি থাকতে পারে।
প্রেসিডেন্ট ম্যাক্রোঁ জানিয়েছেন, নতুন বিধি-নিষেধের আওতায় শুক্রবার থেকে লোকজন শুধুমাত্র প্রয়োজনীয় কাজে বা ওষুধপত্র কেনার জন্য বাড়ির বাইরে যাওয়ার অনুমতি পাবেন।
অপ্রয়োজনীয় ব্যবসা-বাণিজ্য যেমন, রেস্টুরেন্ট এবং বার বন্ধ রাখা হবে।
তবে স্কুল এবং বিভিন্ন কারখানা চালু থাকে বলে জানােনো হয়েছে।