‘ট্রাম্প-বাইডেন কারো ওপরই আস্থা নেই মধ্যপ্রাচ্যের’

আরব দেশগুলোতে চালানো সাম্প্রতিক জরিপের ফলাফলে বেরিয়ে এসেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প বা জো বাইডেন— কেউই মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার জন্য ভাল হবেন না।

জরিপ গবেষণা সংস্থা ইউগভ এবং সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত দৈনিক আরব নিউজের যৌথ উদ্যোগে পরিচালিত জরিপে অংশগ্রহণকারীদের প্রায় অর্ধেক এই মত ব্যক্ত করেছেন।
বাকি অর্ধেকের ৪০ শতাংশ বলেছেন, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার জন্য বাইডেন বেশি উপযুক্ত এবং ১২ শতাংশ প্রেসিডেন্ট ট্রাম্পকে ভাল মনে করছেন।

অনলাইনে গত মাসে মধ্যপ্রাচ্যের ১৮ দেশে এই জরিপ চালানো হয়।
জরিপের শিরোনাম ছিল— ‘আরবরা কী চাইছেন?’ জরিপে অংশগ্রহণকারীদের কাছে বর্তমান রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা তার প্রতিপক্ষ ডেমোক্র্যাট প্রাথী জো বাইডেন কেউই দেশটির প্রেসিডেন্ট পদে জনপ্রিয় বলে বিবেচিত হননি।

 

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.