মার্কিন নির্বাচনে বড় ফ্যাক্টর হতে পারেন মুসলিম ভোটাররা

এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বড় ফ্যাক্টর হতে পারেন মুসলিম ভোটাররা।
বিশ্লেষকরা বলছেন, মোট জনসংখ্যার মাত্র এক শতাংশ হলেও দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে এবার মুসলিম ভোটাররা ভোটের ফলে বড় ব্যবধান গড়তে পারেন।

গ্রীষ্মে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার মার্কিন ইমিগ্রেশন পলিসি সেন্টারের এক জরিপে দেখা যায়, দোদুল্যমান দুই অঙ্গরাজ্য অ্যারিজোনা ও জর্জিয়ার বৃহৎ এক মুসলিম জনগোষ্ঠী আগের চেয়েও এবারের নির্বাচনে বেশি আগ্রহী।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দুই অঙ্গরাজ্যে ১ লাখ ২০ হাজার মুসলিম ভোট দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

মুসলমানদের ভোট দিতে আগ্রহী করতে এরইমধ্যে ‘মাই মুসলিম ভোটে’র প্রচারণা শুরু হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.