ফ্রান্সের নিস শহরে সংঘটিত হত্যাকাণ্ডকে জঘন্য আখ্যায়িত করে অপরাধীরা মুসলিম পরিচয়ধারী হতে পারে না বলে উল্লেখ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
বৃহস্পতিবার ফ্রান্সের উপকূলীয় নিস শহরের নটরডেম গির্জায় এক তরুণ ছুরিকাঘাতে তিনজনকে হত্যা করে।
তিউনিসিয়ান বংশোদ্ভূত ব্রাহিম আউসাউই নামের ২১ বছর বয়সী তরুণ সন্দেহভাজন হামলকারী হিসেবে শনাক্ত হয় এবং আহত অবস্থায় তাকে আটক করা হয়।
হামল ঘটনার নিন্দায় ট্রুডো বলেন, ‘এভাবে নির্মমভাবে হামলাকারী অপরাধী, সন্ত্রাসী ও হত্যাকারীরা ইসলামের পরিচয়ধারী হতে পারে না।’
তিনি আরো বলেন, ‘এটি অত্যন্ত জঘন্য সন্ত্রাসী কর্মকাণ্ড। সর্বাবস্থায় তা পরিত্যাজ্য এবং আমাদের মূল্যবোধকে অবমাননা করার মতো।’