মার্কিন যুক্তরাষ্ট্রে একদিনে লাখ ছাড়াল করোনা-শনাক্ত

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর বাকি আছে মাত্র কয়েকদিন।
এমন গুরুত্বপূর্ণ সময়ে করোনা ভাইরাস আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে।
আগের সকল রেকর্ড ভেঙ্গে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ১ লাখেরও বেশি।
দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা আপ্রাণ চেষ্টা করছে সংক্রমণের এই ঊর্ধ্বগতি ঠেকানোর।

করোনায় আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এক লাখ ১ হাজার ৪৬১ জন।
যার ফলে দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে ৯৩ লাখ ১৬ হাজার ২৯৭ জন।

অন্যদিকে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৯৮৮ জন।
দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ২ লাখ ৩৫ হাজার ১৫৯ জন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.