‘বিশ্বের সবচেয়ে বড় ঘূর্ণিঝড় কালই আঘাত হানবে’

বিশ্বের সবচেয়ে শক্তিশালী (ক্যাটাগরি-৫) ঘূর্ণিঝড় ‘গনি’ ফিলিপাইনের দিকে এগিয়ে যাচ্ছে। ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় লুজন দ্বীপে এটি আঘাত হানতে পারে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

শনিবার বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ঘূর্ণিঝড় ‘গনি’র সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে শনিবার কয়েক লাখ মানুষকে অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ঘণ্টায় ২১৫ কিলোমিটার গতিতে ঘূর্ণিঝড় গনির কারণে আগামীকাল রোববার (১ নভেম্বর) ভূমিধস হতে পারে ধারণা করছেন দেশটির বিশেষজ্ঞরা।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.