মত প্রকাশের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা উচিত নয় বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
তিনি বলেছেন, “আমরা অবশ্যই মত প্রকাশের স্বাধীনতার পক্ষে।
তবে মত প্রকাশের স্বাধীনতায়ও সীমাবদ্ধতা আছে। এ ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা উচিত নয়।
অকারণে নির্বিচারে কাউকে আঘাত করাও উচিত নয়। ”
সম্প্রতি ফ্রান্সের পত্রিকায় হজরত মুহাম্মদকে (স.) অবমাননা করে ব্যঙ্গচিত্র প্রকাশের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এ মন্তব্য করেন।
ট্রুডো বলেন, “অন্যদের প্রতি সম্মান জানাতে হবে। আমরা সমাজ ও পৃথিবীতে যাদের সঙ্গে সব কিছু ভাগাভাগি করে থাকছি, তাদের নির্বিচারে এবং অপ্রয়োজনে আঘাত করা মোটেও উচিত নয়। ”