‘করোনায় মৃত্যু থেকে লাভবান হচ্ছেন মার্কিন ডাক্তাররা’

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, প্রাণঘাতী করোনা ভাইরাসের মহামারিতে যেসব মৃত্যু ঘটছে তা থেকে লাভবান হচ্ছেন দেশের ডাক্তাররা।

আমেরিকায় যখন করোনায় মৃত্যু ও সংক্রণের মাত্রা বাড়ছে তখন এ বক্তব্য দিলেন তিনি।

শুক্রবার একদিনে সর্বোচ্চ করোনা আক্রান্তের রেকর্ড স্পর্শ করেছে আমেরিকা।

এদিন এক লাখেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

শুক্রবার উইসকনসিনের গ্রিন বে-তে নির্বাচনী সমাবেশে করোনায় মৃত্যু প্রসঙ্গে ট্রাম্প বলেন, যদি কোনো ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান তবে আমাদের ডাক্তাররা অর্থ পান।
আপনারা সবাই এটা জানেন। ঠিক না? আমি বলতে চাইছি যে, আমদের ডাক্তাররা খুবই স্মার্ট।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.