ডেলিভারি বয় আটক, ক্রেতার বাড়িতে খাবার পৌঁছে দিল ব্রিটিশ পুলিশ

মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন খাবার ডেলিভারি দেওয়া এক তরুণ।
সেটা নজরে আসতেই গাড়ি থামিয়ে তাকে আটক করে পুলিশ। গাড়িটিও জব্দ করা হয়।

এরপর সেই গাড়িতে থাকা প্যাকেট করা খাবার ক্রেতার বাড়িতে পৌঁছে দেয় পুলিশ।
সম্প্রতি ব্রিটিশ পুলিশের এমন আচরণ নিয়ে প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

পুলিশের মাধ্যমে খাবার পেয়ে বার্কশায়ারের ওই বাসিন্দা রীতিমতো অবাক। দরজা খুলে পুলিশকে দেখে চমকে যান তিনি।
পরে বুঝতে পারেন, অনলাইনে অর্ডার করা কাবাব পৌঁছে দিতে এসেছে পুলিশ।
তাদের কাছেই শোনেন ডেলিভারি বয় আটক হওয়ার খবর।

শুধু মদ্যপ অবস্থায় গাড়ি চালানোই নয়, ওই ডেলিভারি বয়ের কাছে গাড়ি চালানোর সঠিক কাগজপত্রও ছিল না বলে জানিয়েছে পুলিশ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.