বাবাকে ‘যোদ্ধা’ আখ্যায়িত করে ভোট চাইলেন ইভাঙ্কা

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প একজন যোদ্ধা।
হোয়াইট হাউসে তাকে আরও চার বছর প্রয়োজন বলে উল্লেখ করেছেন তার মেয়ে ইভাঙ্কা ট্রাম্প।

বাবাকে এভাবেই ‘যোদ্ধা’ হিসেবে আখ্যায়িত করে ইভাঙ্কা বলেন, দেশবাসীকে তিনি প্রতিশ্রুতির চেয়েও অনেক বেশি কিছু দিয়েছেন।

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন উপলক্ষে শনিবার ওহাইও অঙ্গরাজ্যে এক বিশাল জনসমাবেশে ইভাঙ্কা বলেন, বিগত কয়েক দশকে তার পূর্বসুরী এবং রাজনীতিবিদদের ভুল সংশোধন করে ৪ বছরে তার বাবা যুক্তরাষ্ট্রকে সঠিক পথে নিয়ে গেছেন।

ইভাঙ্কা আরও বলেন, ‘আগের যে কোনো সময়ের চেয়ে হোয়াইট হাউসের একজন যোদ্ধাকে ভীষণ প্রয়োজন। প্রতিটি দিন আমার বাবা আমাদের প্রত্যেকের জন্য কঠোর পরিশ্রম করছেন।
তাই এখন আমাদের সময় এসেছে তার জন্য এবং দেশের ভবিষ্যতের জন্য লড়াই করার।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.