যুক্তরাজ্যে ফের চার সপ্তাহের লকডাউন শুরু বৃহস্পতিবার

আগামী বৃহস্পতিবার থেকে দেশজুড়ে চার সপ্তাহের লকডাউন শুরু হচ্ছে যুক্তরাজ্যে।
দ্বিতীয় দফার লকডাউনে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ না রাখলেও চলবে।

তবে রেস্তোরাঁ, ফিটনেস সেন্টার (জিম) ও অপ্রয়োজনীয় দোকানপাট বন্ধ থাকবে।
চলতি বছরের ২ ডিসেম্বর নাগাদ লকডাউন শিথিল করা হতে পারে।
দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসনের বরাত দিয়ে আর্ন্তজাতিক সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

বিট্রিশ প্রধানমন্ত্রী বলেছেন, আমি আশা করছি লকডাউনের এই সিদ্ধান্ত নিয়ে আমরা পরবর্তীতে সবাই এক সঙ্গে থাকতে পারবো।
করোনায় যে হারে মৃত্যুর সংখ্যা বাড়ছে, তাতে পরিস্থিতি ভবিষ্যতে আরও খারাপ হতে পারে।
যা প্রথম লকডাউন এপ্রিলকেও ছাড়িয়ে যেতে পারে। হাজার হাজার মানুষের মৃত্যু হতে পারে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.