‘বাংলাদেশের রফতানিতে মার্কিন নির্বাচন প্রভাব ফেলবে না’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বা জো বাইডেন যিনিই ক্ষমতায় আসুন না কেন, তাতে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের খুব একটা হেরফের হবে না বলে মনে করেন পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর প্রথম সহসভাপতি মোহাম্মদ হাতেম।

মঙ্গলবার দুপুরে বাংলাদেশের অর্থনীতিতে মার্কিন নির্বাচনের প্রভাব নিয়ে গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।
৩ নভেম্বর (মঙ্গলবার) মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হচ্ছে।

মোহাম্মদ হাতেম বলেন, কারণ মার্কিন প্রেসিডেন্টের পরিবর্তন হলেও দেশটির পররাষ্ট্রনীতি বিশেষ করে বাংলাদেশের জন্য তাদের পররাষ্ট্রনীতির কোনও পরিবর্তন হয় না।
তাই মার্কিন নির্বাচনের পর দেশটিতে বাংলাদেশি পণ্যের রফতানি আগের মতোই হবে বলে মনে করেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.