বাংলাদেশ থেকে চীনে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি

মহামারি করোনার কারণে বৈধ চীনা ভিসা বা আবাসনের অনুমতি প্রাপ্ত বাংলাদেশে থাকা চীনের নাগরিক নন এমন ব্যক্তিদের সাময়িকভাবে চীনে প্রবেশ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। বৃহস্পতিবার দূতাবাসের ফেসবুক পেজে শেয়ার করা এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস উপরে উল্লেখিত কর্মীদের জন্য প্রত্যয়িত স্বাস্থ্য ঘোষণাপত্র আপাতত আর সরবরাহ করবে না।
তবে, কূটনৈতিক, পরিষেবা, সৌজন্য বা সি ভিসাধারীদের চীনে প্রবেশ এ নোটিশের আওতাভুক্ত হবে না।

এছাড়া, জরুরি প্রয়োজনে চীন সফরকারী বিদেশি নাগরিকরা চীনা দূতাবাসে ভিসার জন্য আবেদন করতে পারবেন বলে পোস্টে বলা হয়।
আজকের পরে ইস্যু করা ভিসা প্রাপ্ত বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিক নন এমন ব্যক্তিদের চীনে প্রবেশও এ নোটিশের আওতাভুক্ত হবে না।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.