চট্টগ্রাম-কলকাতা রুটে ডানা মেলেছে স্পাইসজেট

এভিয়েশন নিউজ ডেস্ক :

এবার চট্টগ্রাম-কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে ভারতের বিমান সংস্থা স্পাইসজেট। বৃহস্পতিবার সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আনুষ্ঠানিকভাবে এ ফ্লাইট চালু করা হয়। বিমানবন্দর ব্যবস্থাপক উইং কমান্ডার এম ফরহাদ হোসাইন খান ফিতা ও কেক কেটে এ ফ্লাইটের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন স্পাইসজেটের মহাব্যবস্থাপক তোফায়েল ইবনে সোলায়মান, সেলস ম্যানেজার মোহাম্মদ জাহিদুল হাসান, চট্টগ্রাম ইনচার্জ মোহাম্মদ আসিফ চৌধুরী প্রমুখ।

উদ্বোধনকালে উইং কমান্ডার এম ফরহাদ হোসাইন খান বলেন, স্পাইসজেটের ফ্লাইট চালুর ফলে চট্টগ্রাম থেকে কলকাতাগামী যাত্রীরা বাড়তি সুবিধা ভোগ করবেন। যাত্রী এবং কার্গো পরিবহনও বাড়বে।

সংশ্লিষ্টরা জানান, এয়ার বাবল চুক্তির অধীনে বাংলাদেশ ও ভারতের ফ্লাইট পরিচালনার অংশ হিসেবে এ রুটে ডানা মেলেছে স্পাইসজেট। এটি তাদের ১১তম আন্তর্জাতিক গন্তব্য। স্পাইসজেটের বহরে রয়েছে ৭৪টি বোয়িং-৭৩৭, ২৬টি বোম্বারডিয়ার কিউ-৪০০, ১১টি বি৭৩৭। প্রাথমিক পর্যায়ে চট্টগ্রাম-কলকাতা রুটে সপ্তাহে চার দিন শনি, রোব, মঙ্গল ও বৃহস্পতিবার ননস্টপ চারটি ফ্লাইট পরিচালনা করবে স্পাইসজেট।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.