দেশে ফিরলেন সাকিব

বাংলাদেশে ফিরলেন সাকিব আল হাসান।
ক্রিকেটে নিষিদ্ধ হয়ে এর আগেও এসেছিলেন।
কিন্তু তখনও তার সামনে ছিল নিষেধাজ্ঞার খড়গ।
এবার নিষেধাজ্ঞামুক্ত হয়ে ফিরেছেন দেশসেরা অলরাউন্ডার।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন সাকিব। কদিনের মধ্যে ক্রিকেটে ফিরবেন তিনি। এর আগে সোমবার তাকে দিতে হবে ফিটনেস টেস্ট।
এছাড়া আরও ১১২ জন ক্রিকেটারকেও দাঁড়াতে হবে পরীক্ষার সামনে। এই মাসের শেষ দিকে হবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ।
ওই টুর্নামেন্ট দিয়েই ক্রিকেটে ফিরবেন সাকিব।

দেশে ফিরে সাকিব বলেছেন, ‘আপনাদের দেখে ভালো লাগছে, সবাই এখানে। অবশ্যই এবার যখন দেশে এসেছি একটা স্বস্তি নিয়ে এসেছি।
এর আগে যখন এসেছি তখন তো এরকম স্বস্তিতে ছিলাম না।
কিন্তু এখন সে জায়গা থেকে অনেক মুক্ত। এখন আমার দায়িত্ব হচ্ছে সবার এই ভালোবাসা, দোয়া ও সমর্থনের প্রতিদান দেওয়া।’

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.