ক্ষেপেছেন ডোনাল্ড ট্রাম্পের দুই ছেলে

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটের ফল নিয়ে এবার ক্ষেপেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই ছেলে।
বাবার প্রতি রিপাবলিকানরা দৃঢ় সমর্থন দেখাতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন।
নির্বাচনের পর দিন টুইটে তারা রিপাবলিকানদের ওপর ক্ষোভ প্রকাশ করেন।

ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র অভিযোগ করে বলেছেন, তাদের দল ‘দুর্বল’ হয়ে পড়ছে।
রিপাবলিকান সমর্থকদের উদ্দেশে টুইটারে তিনি লিখেছেন– ‘ইচ্ছা ও লড়াই করার সক্ষমতা দেখানোর যথাযথ একটি প্ল্যাটফর্ম আছে তাদের।
কিন্তু উল্টো দেখা যাচ্ছে, গণমাধ্যমের সামনে তারা মুষড়ে পড়ছে।’

 

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.