যেসব কারণে হারছেন ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইতিহাসে অন্যতম আলোচিত হয়ে থাকবেন তার ব্যক্তিগত আচরণ ও উপর্যুপরি মিথ্যা বলার জন্য। রিপাবলিকান এই নেতা যতটা না রাজনৈতিক ব্যর্থতার কারণে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের নিকট হারতে যাচ্ছেন তার চেয়েও বড় কারণ হিসেবে দেখা হচ্ছে তার ব্যক্তিগত ত্রুটি।

একদিকে তার করা মামলাগুলো একের পর এক খারিজ করে দিচ্ছেন আদালত, অন্যদিকে দোদুল্যমান রাজ্যগুলোতে এগিয়ে যাচ্ছেন বাইডেন।
সব মিলিয়ে তিনি যেন পালিয়ে বাঁচারও সুযোগ পাচ্ছেন না- বিভিন্ন গণমাধ্যমে এভাবেই শিরোনাম করা হচ্ছে।

নিউইর্য়ক সিটি কলেজের ছাত্রী দ্বীমাত্রী এ্যাথিনা বলেন, ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবের শুরুতে এ নিয়ে ট্রাম্পের ব্যাপক গাফিলতি তার পরাজয়ের বড় কারণ।
মহামারি করোনাভাইরাসকে গুরুত্ব না দেয়া, মাস্ক পরিধানে অনীহা।
নিজে করোনা আক্রান্ত হওয়া নিয়ে নাটক। করোনা সংক্রান্ত অজস্র ভুল পরামর্শ।
যার কারণে অনেকে আক্রান্ত হয়েছেন।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.