এখনই ক্ষমতা ছাড়ছেন না ভ্লাদিমির পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন পারকিনসন্স রোগে আক্রান্ত হয়েছেন এবং এ কারণে শিগগিরই ক্ষমতা ছেড়ে দিতে পারেন বলে ব্রিটিশ গণমাধ্যমগুলো যে খবর দিয়েছে তা প্রত্যাখ্যান করেছে মস্কো।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ভ্লাদিমির পুতিন ‘সুস্থ আছেন’ এবং ব্রিটিশ গণমাধ্যমগুলো ‘আজগুবি’ কথা বলছে।
পেসকভ আরও বলেছেন, ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর বিন্দুমাত্র ইচ্ছা বা পরিকল্পনা পুতিনের নেই।

সম্প্রতি পুতিনের অবসর নিয়ে জল্পনা কল্পনা চলছেই।
আগামী বছরের জানুয়ারিতেই তিনি নাকি প্রেসিডেন্ট পদ থেকে অবসর নেবেন! বেশ কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে শোরগোল পড়ে গেছে।

মস্কোর রাজনৈতিক বিজ্ঞানী ভ্যালেরি সোলোভেইকে উদ্ধৃত করে নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, পুতিন পারকিনসন্সে ভুগছেন।
তাই তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করেই দুই মেয়ে এবং বান্ধবী এই গুরুদায়িত্ব থেকে অবসর নেওয়ার জন্য ‘চাপ’ দিচ্ছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.