মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। তিনি বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিশাল ব্যবধানে পরাজিত করেছেন।
গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের প্রাপ্ত ইলেকটোরাল ভোটের সংখ্যা ২৯০ আর রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রাপ্ত ভোটের সংখ্যা ২১৪।
জো বাইডেন ট্রাম্পকে হারিয়ে দিয়েছেন, এমন খবর প্রকাশ হতেই বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা তাকে অভিনন্দন জানাতে শুরু করেন।
তবে বেশ কিছু দেশ আবার এক্ষেত্রে নীরব ভূমিকা পালন করেছে।
ট্রাম্পের বেশ কিছু ঘনিষ্ঠ মিত্র দেশ যেমন যেমন ইসরায়েলের প্রেসিডেন্ট বেনজামিন নেতানিয়াহু, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ফিলিপাইনের প্রেসিডেন্ট রোদ্রিগো দুতের্তে বাইডেনকে স্বাগত জানিয়েছেন।
এছাড়া জার্মানি, ফ্রান্স, স্পেনের পক্ষ থেকেও তাকে স্বাগত জানানো হয়েছে।