করোনা টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত জো বাইডেনের

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েই করোনার সঙ্গে লড়াইয়ের জন্য বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নিয়েছেন জো বাইডেন।
সোমবারই টাস্কফোর্স সদস্যদের নাম ঘোষণা করতে পারেন তিনি।
জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলের সোমবারের এক অনলাইন প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

আগামী দুই মাসের জন্য সাময়িকভাবে তৈরি করা হতে পারে এই টাস্কফোর্স।
আগামী ২০ জানুয়ারি শপথ গ্রহণের পর এই টাস্কফোর্সকেই একটি স্থায়ী চেহারা দেয়া হতে পারে।

রোববার বাইডেন জানিয়েছেন, দেশের সেরা বিজ্ঞানী ও চিকিৎসকদের নিয়ে গঠিত হবে এই টাস্কফোর্স। এর প্রথম ও প্রধান কাজ হবে যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণের লাগাম টেনে ধরা।
দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ; রোগীদের চিকিৎসার পরিকাঠামো নিয়ে সিদ্ধান্ত নেয়া এবং প্রশাসনকে সে বিষয়ে নির্দেশ দেয়া।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.