জো বাইডেনের জয় স্বীকারে চীনের অস্বীকৃতি

মার্কিন যুক্তরাষ্ট্রের সদ্য-সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হিসেবে জো বাইডেনকে অভিনন্দন জানাতে অস্বীকৃতি জানিয়েছে চীন। বেইজিং বলছে, ভোটের ফলাফল এখনও নির্ধারিত হয়নি।

গত ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।
এই নির্বাচনে প্রায় সব অঙ্গরাজ্যের ভোট গণনায় বেসরকারিভাবে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেন নির্বাচিত হয়েছেন।
তবে রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এখনও পরাজয় স্বীকার করেননি।

ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান বলছে, মঙ্গলবারের নির্বাচনে জো বাইডেন ২৯০ এবং ডোনাল্ড ট্রাম্প ২১৪টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন।
সরকারিভাবে ফল ঘোষণা না হওয়ায় রিপাবলিকান দলীয় ট্রাম্প পরাজয় স্বীকার করতে অস্বীকৃতি জানিয়েছেন।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.