তুরস্কের ইস্তাম্বুলের ৪৮ হাজার ভবন ভূমিকম্প ঝুঁকিতে

তুরস্কের ইস্তাম্বুলে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানলে ৪৮ হাজার ভবন ধসে যাবে বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
মাঝারি বা হালকা ক্ষতিগ্রস্ত হতে পারে ১ লাখ ৯৪ হাজার ভবন।

শুক্রবার ইস্তাম্বুলের পরিসংখ্যান বিভাগ ভয়াবহ এ তথ্য জানিয়েছে।
ইস্তাম্বুলের মেট্রোপলিটন মিউনিসিপালিটির তত্ত্বাবধানে এ জরিপ পরিচালনা করা হয়।

৩০ অক্টোবর তুরস্কের পশ্চিমাঞ্চলীয় প্রদেশে ইজমিরে ভয়াবহ ভূমিকম্প আঘাত।
ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৬। মারা যায় ১১৫ জন।

মৃদু ভূমকম্পন অনুভূত হয় ইস্তাম্বুলেও।
তারপরই শহরের ভূমিকম্প সহনীয়তা নিয়ে প্রতিবেদন প্রকাশ করল কর্তৃপক্ষ।
শহরটিতে দেড় কোটির বেশি মানুষ বসবাস করছে। ২০১৯ সালের সেপ্টেম্বরে ইস্তাম্বুলে ৫ দশমিক ৮ মাত্রার ভূমকম্পন আঘাত হানে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.