রাশিয়ার হেলিকপ্টার ভূপাতিত করলো আজারবাইজান

আজারবাইজানের আর্মেনিয়া সীমান্ত সংলগ্ন এলাকায় ভুলক্রমে রাশিয়ার একটি সামরিক হেলিকপ্টার ভূপাতিত করেছে আজারবাইজান।
এই ঘটনায় দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছে আজারবাইজান।
সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। খবর আল জাজিরা ও আনাদোলু এজেন্সির।

এ বিষয়ে আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই মর্মান্তিক ঘটনার জন্য আজারবাইজানের পক্ষ থেকে রাশিয়ার কাছে ক্ষমা চাওয়া হয়েছে।
এই ঘটনাটি দুর্ঘটনাবশত ঘটেছে। কোনোভাবেই রাশিয়ার প্রতি উদ্দেশ্যমূলক ছিল না।
এই ঘটনার জন্য আজারবাইজান ক্ষতিপূরণ দিতেও প্রস্তুত।
আজারবাইজান নিহত সামরিক বাহিনীর সদস্যদের পরিবারের প্রতিও গভীর সমবেদনা জানিয়েছে।
আর যারা আহত হয়েছে তাদের দ্রুত আরোগ্য কামনা করেছে।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.