ভারত-চীন নিজেদের সীমান্তে উত্তেজনা কমাতে রাজি

জম্মু-কাশ্মীরের পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলএসি) দীর্ঘদিনের উত্তেজনা কমিয়ে আনতে ঐকমত্যে পৌঁছেছে চিরবৈরী দুই প্রতিবেশি ভারত এবং চীনের সামরিক বাহিনী।

ভারতীয় সংবাদসংস্থা এএনআই বলছে, উভয় দেশের কমান্ডার পর্যায়ের কর্মকর্তাদের অষ্টম বৈঠকে প্যাংগং হ্রদ লাগোয়া অঞ্চলে দুই দেশের সামরিক বাহিনী নিজেদের অবস্থান থেকে সরতে এবং সৈন্য কমানোর বিষয়ে আলোচনা করেছে।
বৈঠকে উভয় দেশের সামরিক কর্মকর্তাদের মাঝে ইতিবাচক আলোচনা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্ত এলাকায় উত্তেজনা শুরুর আগের পরিস্থিতিতে ফিরে যাওয়ার ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছে চীন এবং ভারত।
চলতি বছরের এপ্রিলের দিকে পূর্ব লাদাখের বিতর্কিত সীমান্ত এলাকায় উভয় দেশের সামরিক বাহিনীর মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.