‘তুর্কি ভাইদের জন্যই আমাদের এই বিজয়’

রাশিয়ার মধ্যস্থতায় শান্তিচুক্তি স্বাক্ষরের পর আর্মেনিয়ার সঙ্গে আজারবাইজানের গত ছয় সপ্তাহের প্রচণ্ড যুদ্ধের অবসান হয়েছে।
এদিকে নাগোরনো-কারাবাখ অঞ্চলটি পুনরুদ্ধারে সর্বাত্মক সহযোগিতা করার জন্য তুরস্কের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ।

রাশিয়ার মধ্যস্থতায় শান্তিচুক্তি হওয়ার পর মঙ্গলবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলো, প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার, সেনাবাহিনীর পদাতিক ডিভিশনের কমান্ডার ওমিত দুনদার ও জাতীয় গোয়েন্দা বিভাগের প্রধান হাকান ফিদান বাকু সফরে গেলে আজারবাইজানের প্রেসিডেন্ট তাদের কাছে তিনি দেশবাসীর পক্ষ থেকে ওই কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তুর্কি ওই প্রতিনিধিদলকে রাজধানী বাকুতে লালগালিচা সংবর্ধনা দেয়া হয়।
এরপর তাদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন আজারবাইজানের প্রেসিডেন্ট।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.