বাড়ি ফিরলেন ম্যারাডোনা

হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরলেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা।
আটদিন হাসপাতালে কাটানোর পর বুধবার বাড়ি ফিরে যান তিনি।

গেল ২ নভেম্বর হঠাৎই অসুস্থ হয়ে পড়েন আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা। এরপরই চিকিৎসার জন্য তাকে নেয়া হয় লা প্লাতার ইপেন্সা ক্লিনিকে।
লিপোলদো লুকের তত্ত্বাবধানে তার সবধরনের পরীক্ষা-নিরীক্ষা করার পর তার অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেয়া হয়।
মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ৩ নভেম্বর অস্ত্রোপচার করানো হয় ম্যারাডোনার।

তবে বাড়ি ফিরে ম্যারাডোনাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেন চিকিৎসকরা।
এছাড়া পুরোপুরি সুস্থ হতে ম্যারাডোনাকে পর্যাপ্ত সময় দিতে তার পরিবারের প্রতি অনুরোধ জানান চিকিৎসকরা।

এর আগে ২০১৯ সালে পাকস্থলীতে অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে হাসপাতালে নিতে হয়েছিল তাকে। ২০১৮ সালে বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ দেখতে দেখতেই অসুস্থ হয়ে পড়েছিলেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.