ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে গেলেও বাংলাদেশসহ বিশ্বের স্বল্পোন্নত ৪৭টি দেশ যুক্তরাজ্যে পণ্য রফতানিতে জেনারালাইজড সিস্টেম অব প্রেফারেন্স বা জিএসপি সুবিধা পাবে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে যুক্তরাজ্যের সরকার জানিয়েছে, সারাবিশ্বে ভিন্ন শুল্ক কাঠামোতে পণ্য আমদানি করলেও স্বল্পোন্নত আর উন্নয়নশীল দেশগুলোর পণ্য পুরোপুরি শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে।
যুক্তরাষ্ট্র, জার্মানির পর ব্রিটেনই বাংলাদেশের তৃতীয় বৃহত্তম পণ্য রফতানিকারক দেশ।
২০২১ সাল থেকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য থাকছে না ব্রিটেন।
কিন্তু বাংলাদেশকে কোন শুল্ক দিতে হবে না পণ্য রফতানিতে।
২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশ যুক্তরাজ্যে ৩৫০ কোটি ডলারের পণ্য রফতানি করেছে।