চীনের ওপর আরও নিষেধাজ্ঞার হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের

চীনের ওপর আরও নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
হংকংয়ে গণতন্ত্রপন্থী চার সংসদ সদস্যকে বহিষ্কারের ঘটনাকে সুস্পষ্টভাবে লঙ্ঘন বলে উল্লেখ করে বেইজিংয়ের ওপর নিষেধাজ্ঞার হুমকি দিল ওয়াশিংটন।

বুধবার দিনের শুরুতে জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে গণতন্ত্রপন্থী চার সংসদ সদস্যকে বহিষ্কার করেন হংকংয়ের নির্বাহী।
কিছুদিন আগেই বেইজিং একটি নতুন বিল পাস করেছে, যার ফলে আদালতের নির্দেশ না নিয়েই সংসদ সদস্যদের বহিষ্কার করার ক্ষমতা পেয়েছে সরকার।

ওই বিলে বলা হয়েছে, কোনও এমপি যদি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত হন, তারা যদি হংকংয়ের স্বাধীনতার কথা বলেন এবং শহরটির ওপর চীনের সার্বভৌমত্ব অস্বীকার করেন অথবা বিদেশি হস্তক্ষেপ কামনা করেন, তবে তাদের বহিষ্কার করা যাবে।

 

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.