২৮ বছর পর নাগোরনো-কারাবাখে আজান

প্রায় তিন দশক পর আবারও আজানের ধ্বনি শোনা গেল নাগোরনো-কারাবাখের শুশা শহরে।
গত সপ্তাহে শান্তিচুক্তির মাধ্যমে আর্মেনিয়া সরকার অঞ্চলটির দখল মুসলিমপ্রধান দেশ আজারবাইজানের হাতে ফিরিয়ে দেয়ার পর বুধবার স্থানীয় একটি মসজিদে আজান দেন এক আজারি সেনা।

ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছে শুশায় আজান দেয়ার একটি ভিডিও।
জানা যায়, সেনাবাহিনীর পোশাক পরা ওই ব্যক্তি ঐতিহাসিক ইউখারি গভহার আগা মসজিদে আজান দিচ্ছিলেন।

তুরস্কের সংবাদমাধ্যম ডেইলি সাবাহ’র তথ্যমতে, ১৯৯২ সালের ৮ মে শুশা দখল করে আর্মেনীয় বাহিনী।
ভৌগলিক অবস্থানের কারণে শহরটির গুরুত্ব অনেক।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.