আবার মস্কো-তেহরান ফ্লাইট চালু করছে রাশিয়ার অ্যারোফ্লোট

রাশিয়ার প্রধান বিমান কোম্পানি অ্যারোফ্লোট ফের মস্কো-তেহরান সরাসরি বিমানের ফ্লাইট চালু করার চিন্তা করছে।
তবে করোনার বিস্তার রোধে যাত্রী পরিবহনের ক্ষেত্রে কিছুটা সীমাবদ্ধতা আরোপ করা হবে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা গতকাল (বৃহস্পতিবার) জানিয়েছে, অ্যারাফ্লোট সপ্তাহের রোববার ও বুধবার তেহরানের ইমাম খোমেনী আন্তর্জাতিক বিমানবন্দর এবং মস্কোর শেরেমেতিওভো বিমানবন্দরের মধ্যে ফ্লাইট পরিচালনা করবে।
আগামী ১৮ নভেম্বর থেকে ফ্লাইট চলাচল শুরু হবে।

ইরনার খবরে বলা হয়েছে, যাত্রীদেরকে বিমানে ওঠার আগে তেহরানের রুশ দূতাবাস থেকে লিখিত অনুমতিপত্র জমা দিতে হবে।
তবে ইরানের কূটনীতিক কিংবা সার্ভিস পাসপোর্টধারীদের জন্য এ আইন প্রযোজ্য হবে না।
পাশাপাশি রুশ পাসপোর্টধারী ব্যক্তি অথবা রাশিয়ায় রেসিডেন্সি পারমিট রয়েছে এমন ইরানি নাগরিকদের জন্য এই আইন প্রযোজ্য হবে না।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.