মাছে করোনাভাইরাস, ভারতীয় প্রতিষ্ঠান থেকে আমদানি নিষিদ্ধ

হিমায়িত সামুদ্রিক খাদ্য রপ্তানিতে ভারতীয়দের কাছে অন্যতম বড় বাজার চীন।
প্রতিবছর ভারতের ব্যবসায়ীরা কোটি কোটি ডলারের সামুদ্রিক মাছ ও খাবার রপ্তানি করে দেশটিতে। তবে ভারতীয় একটি প্রতিষ্ঠানের পাঠানো হিমায়িত সামুদ্রিক মাছে করোনাভাইরাস পাওয়ার পর তাদের কাছ থেকে আমদানি নিষিদ্ধ করেছে চীন।

শুক্রবার চীনের শুল্ক অফিস জানিয়েছে, ভারতের বাসু ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠানের কাছ থেকে আগামী এক সপ্তাহ সবধরনের মাছ আমদানি বন্ধ থাকবে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সম্প্রতি ভারতীয় প্রতিষ্ঠানটির পাঠানো হিমায়িত কাটলফিশের (একজাতীয় সামুদ্রিক মাছ) তিনটি নমুনা পরীক্ষায় করোনাভাইরাস পাওয়া যায়।
এর পরপরই তাদের কাছ থেকে আমদানি নিষিদ্ধের সিদ্ধান্ত নেয় চীনা কর্তৃপক্ষ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.