কারাগারে আমার বাথরুমে ক্যামেরা বসানো হয়েছিলঃ সাবেক পাক প্রধানমন্ত্রীর মেয়ে

পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ শরিফ অভিযোগ করে বলেছেন, কারাগারে তার কক্ষে এবং বাথরুমে ক্যামেরা বসিয়েছিল কর্তৃপক্ষ।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ে মরিয়ম গত বছর চৌধুরী সুগার মিল দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন।
সেই সময় কারাগারে কী ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিলেন সম্প্রতি এক স্বাক্ষাৎকারে সেবিষয়ে কথা বলেছেন তিনি।

দেশটির ক্ষমতাসীন সরকারের দিকে ইঙ্গিত করে পিএমএল-এনের এই ভাইস প্রেসিডেন্ট বলেন, আমি দুবার কারাগারে গিয়েছিলাম।
কারাগারে একজন নারী হিসেবে আমার সঙ্গে যে ধরনের ব্যবহার করা হয়েছিল, সেবিষয়ে আমি যদি কথা বলি- তাহলে সরকার মুখ দেখানোর সাহস পাবে না।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সরকারের সমালোচনা করে মরিয়ম বলেন, কর্তৃপক্ষ যদি একটি কক্ষ ভেঙে প্রবেশ এবং তার বাবা নওয়াজ শরীফের সামনে তাকে গ্রেফতার এবং ব্যক্তিগত আক্রমণ করতে পারে, তাহলে বোঝা যায় পাকিস্তানে একজন নারীও নিরাপদ নয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.