পুরুষদের জন্য জন্মনিয়ন্ত্রণে এক ধরনের টিকা আনছে ভারত।
ইতোমধ্যে এ টিকা বাজারে আনার জন্য সব ধরনের প্রস্তুতিও সম্পন্ন।
পুরুষদের এই জন্মনিয়ন্ত্রক টিকা একবার প্রয়োগ করলে ১৩ বছর তার প্রভাব থাকবে।
পেট ও ঊরুর মধ্যে ইঞ্জেকশন দিয়ে প্রয়োগ করা যাবে এই টিকা।
এতে জন্মদানের ক্ষমতা হারানোর আশঙ্কা নেই। দিল্লির বৈজ্ঞানিকরা তৈরি করেছেন এটি।
তারা জানান, ক্লিনিক্য়াল ট্রায়ালে এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া মেলেনি।
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, পুরুষদের জন্য প্রস্তুত এই টিকা আন্তর্জাতিক মানদণ্ডে সুরক্ষিত, দীর্ঘ সময় পর্যন্ত এর উপযোগিতা থাকবে।
৩০০ জনের ওপর এর পরীক্ষা হয়েছে, সাফল্যের হার ৯৭.৩ শতাংশ।
তিন রাউন্ডের ট্রায়ালে কারও কোনও পার্শ্বপ্রতিক্রিয়া মেলেনি।