একদিনে বিশ্বে ৬ লাখেরও বেশি করোনা আক্রান্ত শনাক্ত

প্রতিদিনই করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে।
বিভিন্ন দেশে করোনা দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গেছে।
গত ২৪ ঘন্টায় বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৬ লাখেরও বেশি মানুষের মধ্যে এবং করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ হাজারেরও বেশি মানুষ।

করোনায় আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে ৬ লাখ ৬১ হাজার ১৮২ জনের দেহে।
এবং করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০ হাজার ১৪১ জনের।

এদিকে, ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩ লাখ ৯ হাজার ১৪৭ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ৩৭ লাখ ৩৮ হাজার ১৮০ জন।
এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ৭৫ লাখ ১৯ হাজার ৫১০ জন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.