যুক্তরাষ্ট্রের নির্বাচনের এক সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেলেও এখনও পরাজয় স্বীকার করেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বরং তিনি প্রেসিডেন্ট থাকবেন কিনা সেটি ‘সময়ই বলে দেবে’ বলে শুক্রবার হোয়াইট হাউসের রোজ গার্ডেনে এক সংবাদ সম্মেলনে মন্তব্য করেছেন।
করোনার ভ্যাকসিনের কাজের ব্যাপারে সংবাদ সম্মেলনে সংক্ষিপ্ত আলোচনায় ট্রাম্প আবারও জোর দিয়ে বলেন, ভাইরাসের বিস্তার রোধে তিনি কখনই লকডাউন ফিরিয়ে আনবেন না।
ট্রাম্প বলেন, ভবিষ্যতে যাই ঘটুক না কেন, আমি আশাবাদী।
কার প্রশাসন আসছে সেটি কেউ জানেন না। তবে সময়ই শেষ কথা বলবে।
কোনও ধরনের প্রমাণ দেখাতে না পারলেও গত ৩ নভেম্বরের নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলেছেন মার্কিন এই প্রেসিডেন্ট।
ইতোমধ্যে দেশটির বেশ কয়েকটি অঙ্গরাজ্যে ভোট জালিয়াতির অভিযোগ এনে মামলাও করেছে ট্রাম্পের রিপাবলিকান শিবির।