‘মহামারি থামাতে ভ্যাকসিনে আস্থা জরুরি’

করোনার ভ্যাকসিন তৈরির অগ্রগতি নিয়ে বিশ্বজুড়ে যখন উদযাপন চলছে, তখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক বিশেষজ্ঞ সতর্ক করে দিয়ে বলেছেন, করোনার বিরুদ্ধে সবচেয়ে কার্যকর চিকিৎসাও জনসাধারণের অবিশ্বাসের কারণে ব্যর্থ হওয়ার ঝুঁকিতে পড়তে পারে।

ডব্লিউএইচও’র টিকাদান বিভাগের পরিচালক কেইট ও’ব্রায়েন বলেছেন, একটি ভ্যাকসিন ফ্রিজার, রেফ্রিজারেটর অথবা তাকে রাখা হলে কিংবা ব্যবহার করা না হলে এই মহামারি কমিয়ে আনতে কোনও সহায়তা করবে না।

সোমবার মার্কিন ফার্মাসিউটিক্যাল জায়ান্ট ফাইজার এবং জার্মান জৈবপ্রযুক্তি কোম্পানি বায়োএনটেকের যৌথ উদ্যোগে তৈরি ভ্যাকসিন করোনাভাইরাস প্রতিরোধে ৯০ শতাংশ কার্যকর বলে ঘোষণা দেয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.