আল কায়েদা নেতা নিহতের কথা অস্বীকার ইরানের

ইরানের রাজধানী তেহরানে আল কায়েদার সেকেন্ড ইন কমান্ড আব্দুল্লাহ আহমেদ আব্দুল্লাহকে হত্যার বিষয়ে ইসরায়েলি গুপ্তচরদের দাবি প্রত্যাখ্যান করেছে ইরান।
নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, গত আগস্টে রাজধানী তেহরানে যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করা ইসরায়েলি এজেন্টরা তাকে গুলি করে হত্যা করেছে।

এ বিষয়টি অস্বীকার করে ইরান বলছে, তাদের দেশে আল কায়েদা সন্ত্রাসীদের কোনো অস্তিত্ব নেই। ১৯৯৮ সালে আফ্রিকায় মার্কিন দূতাবাসে ভয়াবহ হামলার পরিকল্পনায় ছিলেন আব্দুল্লাহ।
এই আল কায়েদা নেতা আবু মুহাম্মদ আল মাসরি হিসেবেই বেশি পরিচিত ছিলেন।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.