রোমানিয়ায় করোনা হাসপাতালে ভয়াবহ আগুন

রোমানিয়ায় একটি করোনা ডেডিকেটেড হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
গুরুতর আহত হয়েছেন এক চিকিৎসকসহ আরও ৭ জন।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রোমানিয়ার পিয়াত্রা নিমট শহরের পাবলিক হাসপাতালের করোনা আক্রান্ত রোগীদের জন্য নির্ধারিত নিবিড় পরিচর্যা ওয়ার্ড থেকে আগুন ছড়িয়ে পড়ে।
সেখানে মোট ১৬ জন করোনা রোগী ছিলেন।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী নেলু তাতারু স্থানীয় গণমাধ্যমকে বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে

দীর্ঘদিন ধরে পিয়াত্রা নিমট আঞ্চলিক জরুরি হাসপাতালে অব্যবস্থাপনা চলছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.