ফের আকাশে উড়বে অভিশপ্ত বোয়িং ৭৩৭ ম্যাক্স

নিষেধাজ্ঞার দেড় বছরের বেশি সময় পর বিশ্বের শীর্ষস্থানীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং’র ৭৩৭ ম্যাক্স মডেলের বিমান আবারও আকাশে ওড়ার অনুমতি দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।

আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে টানাপোড়েন, বোয়িং’র শীর্ষপদে রদবদল আর নিরাপত্তা ইস্যুতে ব্যাপক পর্যালোচনার পরই মিলতে যাচ্ছে এ অনুমোদন।
ফেডারেল এভিয়েশনের অনুমোদনের ইঙ্গিত পেয়ে আমেরিকান এয়ারলাইন্স ডিসেম্বরের ২৯ তারিখে মিয়ামি থেকে নিউইয়র্কে পুনরায় বাণিজ্যিক ম্যাক্স ফ্লাইট চালুর পরিকল্পনা করছে।

২০১৮ সালের অক্টোবরে জাকার্তা বিমানবন্দর থেকে ইন্দোনেশিয়ার লায়ন এয়ারের একটি ফ্লাইট আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই আছড়ে পড়ে জাভা সাগরে।
এর সাড়ে চার মাস পর ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি বিমান আকাশে উড়েছিল কেনিয়ার রাজধানী নাইরোবির উদ্দেশ্যে।
কয়েক মিনিটের মধ্যেই আদ্দিস আবাবা থেকে ৬২ কিলোমিটার দূরে এক শহরের কাছে মুখ থুবড়ে পড়ে।
বোয়িং ৭৩৭ ম্যাক্স-৮’র এই দুইটি ফ্লাইটে মারা যান সব আরোহী।
দু’টি বিমানই উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে বিধ্বস্ত হয়।
এক পর্যায়ে বিমান নিরাপত্তার সনদ দেয়া ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এক জরুরি আদেশে বোয়িং ৭৩৭ ম্যাক্স-৮ বিমান চলাচল নিষিদ্ধ ঘোষণা করে।
বিশ্বব্যাপী এ মডেলের ৩৭১টি বিমান গ্রাউন্ড করা হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.