ইরানের বিষয়ে কী করবেন জো বাইডেন?

মার্কিন যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আন্তর্জাতিক সমঝোতার রীতি নীতি ভেঙে পড়ছে।
তিনি আমেরিকার ভাবমূর্তি পুনরুদ্ধারের অঙ্গীকার করেছেন এবং বলেছেন এ কাজ তিনি খুব দ্রুতই করবেন।

পররাষ্ট্র নীতি বিষয়ক একটি সাময়িকীতে বাইডেন লিখেছেন, নষ্ট করার মতো সময় নেই।
এ ধরনের কাজের যে লম্বা তালিকা বাইডেনের হাতে রয়েছে তার একটি হচ্ছে ইরানের সঙ্গে করা পরমাণু চুক্তিতে পুনরায় যোগ দেওয়া।
জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন বা জেসিপিওএ নামের এই চুক্তিটি ২০১৫ সালে স্বাক্ষর হয়েছিল।

এই চুক্তির লক্ষ্য ছিল ইরানের পরমাণু কর্মসূচি সীমিত করা।
এতে স্বাক্ষর করেছিল ইরান, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য দেশ- চীন, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, যুক্তরাষ্ট্র ছাড়াও জার্মানি এবং ইউরোপিয়ান ইউনিয়ন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.