সৌদি আরবের গোপন পরমাণু তৎপরতা, ইরানের প্রতিক্রিয়া

ভিয়েনায় জাতিসংঘের দপ্তরে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গরিবাবাদি বলেছেন, ‘সৌদি যদি পরমাণু বোমা বানানোর পরিকল্পনা করে থাকে কিংবা নিজের গোপন পরমাণু কর্মসূচির ব্যাপারে আইএইএ’কে সহযোগিতা না করার জন্য অজুহাত খুঁজতে থাকে তাহলে তাকে সাহস দেখাতে হবে এবং এর জন্য মূল্য পরিশোধ করতে হবে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল-জুবায়ের বলেছেন, ‘যদি ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করা না হয় তাহলে নিজেকে পরমাণু বোমায় সজ্জিত করার অধিকার সৌদি আরব সংরক্ষণ করবে।’
তার এ বক্তব্যের জবাব দিতে গিয়েই মূলত ওই হুমকি দেন ইরানের প্রতিনিধি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.