১০ লাখের কেউই ‘আক্রান্ত হননি’, চীনের টিকা খুবই কার্যকরী

চীনা কোম্পানি ফার্মাসিউটিক্যালস জায়ান্ট সিনোফার্ম জানিয়েছে, তাদের টিকা গ্রহণকারী প্রায় ১০ লাখ লোকের কেউই করোনাভাইরাসে আক্রান্ত হয়নি।
টিকা গ্রহণের পর দুই সপ্তাহ পার হলেও তাদের সবাই করোনামুক্ত রয়েছেন।

তারা বলেছে, তাদের উদ্ভাবিত করোনাভাইরাসের পরীক্ষামূলক টিকা প্রায় দশ লাখ মানুষকে দেওয়া হয়েছে।
জরুরি ব্যবহারের সরকারি অনুমতির ভিত্তিতে প্রায় দশ লাখ মানুষের দেহে তাদের টিকা দেওয়া হয়েছে।

সিনোফার্মের চেয়ারম্যান লিউ জিংঝেন বলেন, এখন পর্যন্ত টিকা গ্রহণকারীদের মধ্যে গুরুতর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাট-এ প্রকাশিত এক নিবন্ধে লিউ জিংঝেন লিখেছেন, জরুরি ব্যবহারে আমরা প্রায় এক লাখ মানুষকে এই টিকা দিয়েছি।
এখন পর্যন্ত গুরুতর কোনও প্রতিক্রিয়া পাইনি। কয়েকজনের হালকা পার্শ্বপ্রতিক্রিয়ার লক্ষণ দেখা গেছে।

 

 

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.