করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ায় দেশজুড়ে আবারও কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ইরান। তবে আগের মতো আর পূর্ণ লকডাউন দেওয়া হচ্ছে না দেশটিতে।
করোনাভাইরাস সংক্রমণের হার হিসাবে রং-ভিত্তিক শহর ও কাউন্টির তালিকা হালনাগাদ করা হয়েছে।
সাদা রঙের অর্থ ওই এলাকায় করোনা সংক্রমণের ভয় নেই, আর লাল রং দিয়ে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল চিহ্নিত করা হয়েছে।
লাল রঙের এলাকাগুলো অন্তত দুই সপ্তাহ আংশিক লকডাউন থাকবে। অর্থাৎ, সেখানে জরুরী সেবার সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বাদে সব বন্ধ থাকবে।
তবে এক-তৃতীয়াংশ সরকারি কর্মকর্তারা অফিস করতে পারবেন।
ইরানের ৩২টি প্রাদেশিক রাজধানীর মধ্যে ২৫টিতেই এধরনের উচ্চসতর্কতা জারি করা হয়েছে। এদিকে কম ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোতে বিভিন্ন খাতের আরও বেশি ব্যবসাপ্রতিষ্ঠান চালু রাখা যাবে।