মার্কিন যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১ কোটি ২০ লাখ ছাড়াল

শীতের আগমনে সংক্রমণের বিস্তার আশঙ্কাজনক হারে বাড়ার মধ্যেই স্থানীয় সময় শনিবার করোনাভাইরাসের সবচেয়ে বিপর্যস্ত দেশ যুক্তরাষ্ট্রে এই মহামারি ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা এক কোটি ২০ লাখ ছাড়িয়েছে।

যুক্তরাষ্ট্রে এখন দৈনিক ২ হাজারের বেশি মানুষের মৃত্যু হচ্ছে।
মে মাসের পর দেশটিতে দৈনিক মৃত্যু দুই হাজার ছাড়ায়নি।
এ ছাড়া শুক্রবার আরও রেকর্ড সর্বোচ্চ ১ লাখ ৯৬ হাজার ৮১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের দেয়া হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা ১ কোটি ২০ লাখ ১০ হাজার। চলতি মাসজুড়ে দেশটিতে বেশ কয়েকদিন দৈনিক সংক্রমণের রেকর্ড হয়েছে।

সবচেয়ে বিপর্যস্ত দেশটির মধ্য-পশ্চিমের রাজ্যগুলো।
এসব রাজ্যে জন প্রতি করোনার সংক্রমণ বাড়ছে নাটকীয়ভাবে।
দেশটির প্রায় সব রাজ্যে এ মাসে রেকর্ড সর্বোচ্চ দৈনিক করোনা রোগী শনাক্ত হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.